এসোর

এসোর পরিচিতি

এসোর স্কুল ব্যবস্থাপনার কাগজহীন সফটওয়্যার — ভর্তি থেকে ফলাফল, হাজিরা, ফি, রুটিন, নোটিশ আর SMS, স্কুলের সব কাজ এক জায়গায়, বাংলা ও ইংরেজিতে। বানায় ও চালায় সারোতিয়া।

নামের অর্থ

এসোর (Essor) — ফরাসি শব্দ, অর্থ "উঁচুতে ওঠা, বেড়ে ওঠা" (prendre son essor — ডানা মেলে ওড়া শুরু করা)।

স্কুলের কাজও তা-ই: ভর্তির প্রথম দিন থেকে শেষ ফলাফল পর্যন্ত প্রতিটি শিশুর ধাপে ধাপে বেড়ে ওঠা — আর তাদের সাথে স্কুলেরও।

কী করে

অফিস, প্রধান শিক্ষক ও শিক্ষকেরা কাজ করেন একটি প্যানেলে: শিক্ষার্থী, অভিভাবক ও স্টাফ, ভর্তি ও ভর্তি পরীক্ষা, হাজিরা, রুটিন, ফি, পরীক্ষা ও ফলাফল, নোটিশ আর SMS।

অভিভাবক নিজের সন্তানদের দেখেন অভিভাবকের পাতায়; প্রতিটি স্কুল পায় নিজের ওয়েবসাইট, নিজের বাছাই করা নকশায়।

একটি ইনস্টলেশনেই অনেক স্কুল চলে, আর প্রতিটি স্কুল দেখে কেবল নিজের তথ্য।

কে বানায়

এসোর বানায় সারোতিয়া, চালু ও নিরাপদ রাখে, প্রতি রাতে ব্যাকআপসহ। আপনার স্কুলে এসোর চালাতে সারোতিয়ার সাথে যোগাযোগ করুন।

২০২৬ সালের নভেম্বর পর্যন্ত এসোরের নাম ছিল ঘণ্টিকা ("ছোট ঘণ্টা")।